ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ , ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

​বাংলাদেশ-মিশর যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৯-০৭-২০২৬ ০৭:২৩:২১ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-০৭-২০২৬ ০৮:০২:৩০ অপরাহ্ন
​বাংলাদেশ-মিশর যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব ​ছবি: সংগৃহীত
বাংলাদেশ ও মিশরের মধ্যে গণমাধ্যম খাতে সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে দুই দেশের রাষ্ট্রীয় গণমাধ্যমের মধ্যে সমঝোতা স্মারক সই এবং বাংলাদেশ-মিশর যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত ওমর মোহি এলদিন আহমেদ ফাহমি।

বৃহস্পতিবার (৯ জুলাই) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রীর কার্যালয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ প্রস্তাব দেন।

সাক্ষাৎকালে তথ্যমন্ত্রী সরকারের মিডিয়া ব্যবস্থাপনায় গৃহীত বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি বলেন, ডিজিটাল যুগে ভুলতথ্য ও অপতথ্য মোকাবিলায় যৌথ উদ্যোগ গ্রহণের পাশাপাশি মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় তিনি বাংলাদেশ ও মিশরের মধ্যে গণমাধ্যম খাতে সহযোগিতা আরও সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন।

রাষ্ট্রদূত ওমর মোহি এলদিন আহমেদ ফাহমি বলেন, বাংলাদেশ ও মিশরের মধ্যে দীর্ঘদিনের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এ সম্পর্ককে আরও শক্তিশালী করতে বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় মিশর। তিনি দুই দেশের জনগণের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন।

বৈঠকে উভয় পক্ষই বাংলাদেশ ও মিশরের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে গণমাধ্যমকে কার্যকর সেতুবন্ধ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ