ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ , ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

​যেখানে সেখানে ময়লা ফেলবেন না: প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৯-০৭-২০২৬ ০৫:১৫:২০ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-০৭-২০২৬ ০৫:১৫:২০ অপরাহ্ন
​যেখানে সেখানে ময়লা ফেলবেন না: প্রধানমন্ত্রী ​ছবি: সংগৃহীত
যেখানে সেখানে ময়লা না ফেলতে অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, প্লাস্টিক বর্জ্য উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনার লক্ষ্যে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে বা করার চেষ্টা করছে। 

বৃহস্পতিবার (০৯ জুলাই) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় পরিবেশ পদক প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, জৈব সার উৎপাদন, পুনর্ব্যবহার, বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন এবং রিডিউস রি-সাইকেল ‘থ্রি আর’ নীতিকে সরকার জাতীয় পর্যায়ে বাস্তবায়নের নীতি বা উদ্যোগ গ্রহণ করেছে সরকার।

প্রধানমন্ত্রী বলেন, বর্জ্য ব্যবস্থাপনা একটি সুশৃঙ্খল পদ্ধতিতে আনতে হলে শুধুমাত্র নগর প্রশাসন কিংবা পুলিশ দিয়ে নিশ্চিত করা সম্ভব নয়। আমাদের এওয়ারনেসের মাধ্যমে এটা করতে হবে। এজন্য প্রয়োজন ছোট বড় প্রতিটি নাগরিকের দায়িত্বশীল আচরণ।’

তিনি বলেন, ‘সবার প্রতি আহ্বান, অনুগ্রহ করে যেখানে সেখানে বর্জ্য কিংবা উচ্ছিষ্ট ফেলবেন না। আসুন, আমরা চেষ্টা করি। আমাদের বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন, পরিচিতি পরিজন সবাইকে বিষয়টি সম্পর্ক অবগত করি।’

একটি ঘটনা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কয়েকদিন আগে খুব সম্ভবত বাসা থেকে অফিসে ফিরছিলাম। কোনো একটা সিগন্যালে একটু দাঁড়িয়েছি। একটা ছেলেকে খেয়াল করি। ওর হাতে একটা প্যাকেট ছিল। যে প্যাকেট থেকে কিছু একটা বের করে খাচ্ছিল। তার প্যাকেটটা ঠাস করে ওখানে ফেলে দিল। আমার মনে হচ্ছিল, ওকে গিয়ে বলি, ভাই তুই প্যাকেটটা উঠা। বাট নামতে আমি পারছিলাম না। 

তিনি আরও বলেন, আমার ইচ্ছা করছিল নেমে গিয়ে ওকে আমি কথাটা বলি। আমি অনুরোধ করব সবাই বিশেষ করে যারা পরিবেশ নিয়ে কাজ করেন, দয়া করে এরকম বিষয়ে মানুষকে উদ্বুদ্ধ করুন।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ