ঢাকা , বুধবার, ০৮ জুলাই ২০২৬ , ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

​সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৮-০৭-২০২৬ ০৮:৩৪:৩৩ অপরাহ্ন
আপডেট সময় : ০৮-০৭-২০২৬ ০৮:৩৪:৩৩ অপরাহ্ন
​সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ​ছবি: সংগৃহীত
ঢাকার কেরানীগঞ্জের জিনজিরা পীর মোহাম্মদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

বুধবার (৮ জুলাই) বিকেলে অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। 

এ সময় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন। তাদের লেখাপড়ার খোঁজ-খবর নেন। পাশাপাশি দেশ গঠনে ভূমিকা রাখতে নিজেদের দক্ষ, যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। 

একই সঙ্গে শারীরিক শিক্ষা, শিল্প ও সংস্কৃতি চর্চার প্রতিও গুরুত্ব দেওয়ার জন্য শিক্ষক ও শিক্ষার্থীদের উৎসাহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

বিএনপি সরকারের উদ্যোগে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের জাতীয় সংসদ অধিবেশন প্রত্যক্ষ করার সুযোগ দেওয়া হচ্ছে। 

এরই ধারাবাহিকতায় ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের চিঠির প্রেক্ষিতে জিনজিরা পীর মোহাম্মদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫০ জন শিক্ষার্থী ও ১১ জন শিক্ষকসহ মোট ৬১ জন আজ সংসদ ভবন পরিদর্শন করেন। 

শুরুতেই তারা সংসদ ভবনের অনন্য স্থাপত্যশৈলী ঘুরে দেখেন, সংসদ লাইব্রেরি পরিদর্শন করেন। এ সময় বিভিন্ন স্থানে ছবিও তোলেন তারা। পরে সংসদ অধিবেশন সরাসরি উপভোগ করেন। 

জাতীয় সংসদের অধিবেশন সরাসরি দেখার সুযোগ করে দেওয়ায় শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানান।

সূত্র: বাসস

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ