ঢাকা , বুধবার, ০৮ জুলাই ২০২৬ , ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

​রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস, প্রাণ গেল পাঁচ শিক্ষার্থীর

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৮-০৭-২০২৬ ০৫:১৩:৩৬ অপরাহ্ন
আপডেট সময় : ০৮-০৭-২০২৬ ০৮:২১:১৭ অপরাহ্ন
​রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস, প্রাণ গেল পাঁচ শিক্ষার্থীর ​সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের ঘটনায় অন্তত পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। 

একই ঘটনায় ধসে আটকা পড়েছে আরও প্রায় ৩০ শিশু। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।

বুধবার (৮ জুলাই) দুপুর আনুমানিক ১টা ১৫ মিনিটে উখিয়ার ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ ব্লকে একটি মক্তব মাটি চাপা পড়ে। 

ক্যাম্পের বাসিন্দারা জানান, পাহাড় ধসের সময় মক্তবটিতে ৩০ জনেরও বেশি শিশু ধর্মীয় শিক্ষা গ্রহণ করছিল। এ সময় হঠাৎ পাহাড়ের একটি বড় অংশ ধসে ভবনটির ওপর আছড়ে পড়ে, এতে মক্তবটি মাটিচাপা পড়ে যায়।

ঘটনার পরপরই ক্যাম্পে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনী, ফায়ার সার্ভিস, ক্যাম্প প্রশাসন এবং বিভিন্ন মানবিক সংস্থার জরুরি সেবাদানকারী দল উদ্ধার অভিযান শুরু করে।Child Care

সর্বশেষ তথ্য অনুযায়ী, ধ্বংসস্তূপ থেকে ছয় শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। এছাড়া পাঁচ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকারী দল জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে আরও শিশু আটকে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাদের উদ্ধারে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট সংস্থাগুলো উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।

নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। উদ্ধার অভিযান শেষ হলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ