ঢাকা , বুধবার, ০৮ জুলাই ২০২৬ , ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

​নেসকোর ৯ উপকেন্দ্র আধুনিকায়নে বরাদ্দ ১৪১ কোটি টাকা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৮-০৭-২০২৬ ০৪:২৭:৪৬ অপরাহ্ন
আপডেট সময় : ০৮-০৭-২০২৬ ০৪:২৭:৪৬ অপরাহ্ন
​নেসকোর ৯ উপকেন্দ্র আধুনিকায়নে বরাদ্দ ১৪১ কোটি টাকা
নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) এলাকায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার আধুনিকায়নের অংশ হিসেবে ৯টি ৩৩/১১ কেভি এআইএস উপকেন্দ্র উন্নয়ন প্রকল্পে ১৪১ কোটি ৩৩ লাখ টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বুধবার (৮ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। 

বৈঠক সূত্রে জানা গেছে, বিদ্যুৎ বিভাগের অধীন ‘নেসকো এলাকায় নেটওয়ার্ক অবকাঠামো উন্নয়ন এবং বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন’ প্রকল্পের আওতায় প্যাকেজ-জিডি-৬ (পি-০৬)-এর মাধ্যমে রংপুর অঞ্চলের ৯টি ৩৩/১১ কেভি এআইএস উপকেন্দ্রের নকশা প্রণয়ন, সরঞ্জাম সরবরাহ, স্থাপন, পরীক্ষণ ও চালুকরণের কাজ বাস্তবায়ন করা হবে।

এ প্রকল্পের ক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ১৪১ কোটি ৩৩ লাখ ১৩ হাজার ৭৬ টাকা। কাজটি বাস্তবায়নের জন্য অ্যাডেক্স করপোরেশন লিমিটেড (এসিএল) ও অ্যাডেক্স ইঞ্জিনিয়ারিং লিমিটেড (এইইএল)-এর যৌথ উদ্যোগকে নির্বাচিত করা হয়েছে। সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি প্রস্তাবটি অনুমোদনের জন্য সুপারিশ করেছে।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ