ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

​ বাংলাদেশ নিয়ে মিথ্যাচার করলে উচিত জবাব দেওয়া হবে: কর্নেল অলি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৫-১২-২০২৪ ০৪:০০:১৫ অপরাহ্ন
আপডেট সময় : ০৫-১২-২০২৪ ০৫:০০:০৬ অপরাহ্ন
​ বাংলাদেশ নিয়ে মিথ্যাচার করলে উচিত জবাব দেওয়া হবে: কর্নেল অলি
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, ‘কোনও দেশের সঙ্গে শত্রুতা নয়, সব দেশের সঙ্গে বাংলাদেশের মানুষ সুসম্পর্ক রাখতে চায়। তবে বাংলাদেশ নিয়ে কেউ মিথ্যাচার করলে মানুষ তার উচিত জবাব দেবে।’
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মগবাজারের এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
অলি আহমদ বলেন, ‘বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যাচার বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান রইলো। প্রতিবেশী দেশ হিসেবে ভারত বাংলাদেশের পাশে থাকবে, এটাই প্রত্যাশা করে বাংলাদেশের জনগণ।’ বন্দিবিনিময় চুক্তির মাধ্যমে ভারতে আশ্রয় নেওয়া ব্যক্তিদের বাংলাদেশে ফিরিয়ে আনার আহ্বান জানান তিনি।
 ‘আওয়ামী লীগ ভারতের দালাল’, মন্তব্য করে কর্নেল অলি বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও খালেদা জিয়ার শাসনের সময়টুকু ছাড়া বাকিরা ভারতের দালাল ছিল। বর্তমানে ভারতের দালাল হিসেবে আমরা কাউকে কাজ করতে দেবো না। আমার ভারতের বিপক্ষে না, আমরা কোনও দেশের বিরুদ্ধে না, যারা আমাদের সাহায্য-সহযোগিতা করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। তবে বেশি গুতাগুতি করলে কাউকে ছাড় দেবো না।’
সংবাদ সম্মেলনে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ উপস্থিত ছিলেন।
 
বাংলা স্কুপ/ প্রতিবেদক/ এনআইএন/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ