ঢাকা , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ , ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

​দুর্যোগপূর্ণ আবহাওয়া, তিতাস গ্যাসের এলাকায় স্বল্পচাপ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৭-০৭-২০২৬ ১২:৪৯:৩৫ অপরাহ্ন
আপডেট সময় : ০৭-০৭-২০২৬ ১২:৪৯:৩৫ অপরাহ্ন
​দুর্যোগপূর্ণ আবহাওয়া, তিতাস গ্যাসের এলাকায় স্বল্পচাপ
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মহেশখালীর এলএনজি টার্মিনাল থেকে রিগ্যাসিফায়েড এলএনজি (আরএলএনজি) সরবরাহ প্রায় ৩০০ এমএমসিএফডি কমে যাওয়ায় তিতাস গ্যাসের আওতাধীন এলাকায় সব শ্রেণির গ্রাহক গ্যাসের স্বল্পচাপের সমস্যায় পড়তে পারেন।

মঙ্গলবার (৭ জুলাই) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মহেশখালীস্থ এলএনজি টার্মিনালগুলো থেকে আরএলএনজি সরবরাহ উল্লেখযোগ্য পরিমাণে কমে যাওয়ায় পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত তিতাস গ্যাসের আওতাধীন এলাকার সব ধরনের গ্রাহক পর্যায়ে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ