ঢাকা , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ , ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

খামেনির শোকযাত্রায় জনসমুদ্র

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৭-০৭-২০২৬ ১২:০০:০০ অপরাহ্ন
আপডেট সময় : ০৭-০৭-২০২৬ ০১:৩১:০২ অপরাহ্ন
খামেনির শোকযাত্রায় জনসমুদ্র ছবি : সংগৃহীত
চিরচেনা তেহরানকে চিরবিদায়ের পর ইরানের পবিত্র কোম শহরে রাখা হয়েছে দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ। তাকে ঘিরে জনসমুদ্রে রূপ নেয় এ শোকযাত্রা।

১০ কিলোমিটারের এই পথ পারি দিতে সময় লাগে অন্তত ১২ ঘণ্টা। এসময় ইরানের পতাকা হাতে খামেনি হত্যার প্রতিশোধ নেয়ার স্লোগান দিতে থাকে জনতা।

এ শোকযাত্রায় অংশ নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ অনেক নেতারা। ছিলেন বিদেশি প্রতিনিধিরাও।

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সেখানে আরও একবার জানাজা হওয়ার কথা রয়েছে খামেনির। পরের গন্তব্য ইরাকের নাজাফ ও কারবালা শহর।

সবশেষ আগামী বৃহস্পতিবার (৯ জুলাই) জন্মস্থান মাশহাদে সমাহিত করা হবে আপসহীন নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ