ঢাকা , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ , ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

​মাদক সেবনের দায়ে নারীসহ চারজনের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৬-০৭-২০২৬ ০৫:০১:১০ অপরাহ্ন
আপডেট সময় : ০৬-০৭-২০২৬ ০৫:০১:১০ অপরাহ্ন
​মাদক সেবনের দায়ে নারীসহ চারজনের কারাদণ্ড ​ছবি: সংগৃহীত
দিনাজপুরের হাকিমপুর থানা পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদক সেবনের অপরাধে এক নারীসহ চারজনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার (৬ জুলাই) সকালে গণমাধ্যমকর্মীদের বিষয়টি নিশ্চিত করেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির হোসেন। 

পুলিশ জানায়, হাকিমপুর উপজেলার তিনটি ইউনিয়ন ও একটি পৌরসভাকে শতভাগ মাদকমুক্ত করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে থানার বিভিন্ন এলাকায় পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে চারজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের উপস্থিত করা হলে তারা তাদের অপরাধ স্বীকার করায় হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জর্জ মিত্র চাকমা তাদের চারটি মামলায় প্রত্যককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

​দণ্ডপ্রাপ্তরা হলেন, পৌর শহরের মধ্যে বাসুদেবপুর এলাকার আফজাল হোসেনের মেয়ে মোছাঃ সাথী আক্তার (৪০), থানার আলিহাট ইউনিয়নের মনশাপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে মোঃ শাকিল (২২), একই এলাকার জুয়েল হোসেনের ছেলে মোঃ শিহাব (২২) ও পালশা পাঠানপাড়া এলাকার শুকুর আলীর ছেলে মোঃ আবু সাঈদ (২৩)।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, "মাদকের বিরুদ্ধে আমাদের 'জিরো টলারেন্স' নীতি বজায় রয়েছে। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত মাদক সেবনের দায়ে ওই চারজনকে এই দণ্ড প্রদান করেছেন।

দণ্ডপ্রাপ্ত আসামিদের সোমবার বারোটার দিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি। 

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ