ঢাকা , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ , ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ক্ষমা চাইলেন ব্রাজিল অধিনায়ক

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৬-০৭-২০২৬ ১১:২১:৪৮ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৬-০৭-২০২৬ ১২:৩৪:৪০ অপরাহ্ন
ক্ষমা চাইলেন ব্রাজিল অধিনায়ক ছবি : সংগৃহীত
বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর স্বাভাবিকভাবে হতাশ অধিনায়ক মার্কিনিওস। শেষ ষোলর ম্যাচে নরওয়ের বিপক্ষে একের পর এক সুযোগ নষ্ট করার আক্ষেপের পাশাপাশি ব্রাজিলের সমর্থকদের কাছে ক্ষমাও চেয়েছেন তিনি। একই সঙ্গে নতুন প্রজন্মের খেলোয়াড়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন অভিজ্ঞ এই ডিফেন্ডার।

নিউ জার্সিতে বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে আর্লিং হাল্যান্ডের জোড়া গোলে ২–১ ব্যবধানে হেরে বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচে পেনাল্টিসহ বেশ কয়েকটি সুযোগ তৈরি করেও সেগুলো কাজে লাগাতে পারেনি ব্রাজিল। আর সেটিকেই পরাজয়ের মূল কারণ হিসেবে দেখছেন মার্কিনিওস।

ম্যাচ শেষে ব্রাজিল অধিনায়ক বলেন, ‘ব্যাখ্যা করা কঠিন। এমন সময়ে কথা বলাটাও কঠিন। আমাদের অভিজ্ঞতা থেকে জানি, এ ধরনের ম্যাচ খুব কঠিন হয়। প্রতিটি বলই গুরুত্বপূর্ণ। নরওয়ে তাদের পাওয়া সুযোগগুলো কাজে লাগিয়েছে। আমরা পেনাল্টিসহ যেসব সুযোগ পেয়েছি, তার অনেকগুলোই নষ্ট করেছি। জিততে না পেরে আমরা সমর্থকদের কাছে ক্ষমা চাইছি।  আসলে বিশ্বকাপে যে দল কম ভুল করে, তারাই পরের ধাপে যায়।’

দলের অধিনায়ক হিসেবে নিজের দায়িত্বের কথাও মনে করিয়ে দেন তিনি, ‘অধিনায়ক হিসেবে, আর বয়োজ্যেষ্ঠ খেলোয়াড়দের একজন হিসেবে দায়িত্ব আমাদেরই নিতে হবে, যাতে আগামী প্রজন্ম নিশ্চিন্তে কাজ করতে পারে।’

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 

 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ