ঢাকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬ , ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

​মাকে ধর্ষণের অভিযোগে চার ভাই মিলে যুবককে জবাই!

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৫-০৭-২০২৬ ০৮:৩০:১৯ অপরাহ্ন
আপডেট সময় : ০৫-০৭-২০২৬ ০৮:৩০:১৯ অপরাহ্ন
​মাকে ধর্ষণের অভিযোগে চার ভাই মিলে যুবককে জবাই!
ময়মনসিংহ নগরীতে মাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে তার বাসায় ঢুকে জবাই করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত চার ছেলেকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

রোববার (৫ জুলাই) সকালে নগরীর রামকৃষ্ণ মিশন রোড সংলগ্ন ৩৬ বাড়ি কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম কাইল্লা রুবেল (৩৫)। তিনি ওই এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রুবেলের বিরুদ্ধে এক নারীকে ধর্ষণের অভিযোগ ছিল। এ ঘটনার জেরে ওই নারীর চার ছেলে রোববার সকালে রুবেলের বাসায় প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে তাকে জবাই করে হত্যা করে বলে অভিযোগ রয়েছে। ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়।

খবর পেয়ে ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করে।

পুলিশ সুপার জানান, হত্যাকাণ্ডের পেছনের কারণ এবং ঘটনার প্রকৃত বিবরণ তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের বিরুদ্ধে ধর্ষণের যে অভিযোগ উঠেছে, সেটিও যাচাই করা হচ্ছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সজল ও রনি নামে দুইজনকে আটক করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ