প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিনকে প্রত্যাহার
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৫-০৭-২০২৬ ০৫:৩৬:৫৫ অপরাহ্ন
আপডেট সময় :
০৫-০৭-২০২৬ ০৫:৩৬:৫৫ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন সারোয়ারকে তার বর্তমান দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন শনিবার (৪ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের তথ্য অনুযায়ী, শিক্ষার্থীদের আন্দোলনের সময় গুলির নির্দেশ দেওয়ার অভিযোগে চিহ্নিত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের তালিকায় নাসির উদ্দিন সারোয়ারের নাম রয়েছে।
এর আগে আওয়ামী লীগ সরকারের আমলে তিনি রাষ্ট্রপতির প্রোটোকল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি জনপ্রশাসন মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবেও কর্মরত ছিলেন।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স