ঢাকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬ , ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৫-০৭-২০২৬ ০২:৪৫:২৩ অপরাহ্ন
আপডেট সময় : ০৫-০৭-২০২৬ ০২:৪৫:২৩ অপরাহ্ন
স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ছবি : সংগৃহীত
বর্তমান সরকার স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। রোববার (৫ জুলাই) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্যকালে এমনটা জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের চিকিৎসক ও গবেষকরা যথেষ্ট অভিজ্ঞ, কিন্তু সব ধরনের লজিস্টিক সাপোর্ট তারা পাচ্ছেন না। স্বাস্থ্য খাতের অধিকাংশ জিনিস আমদানি করতে হয়, এটি আমাদের অনেক বড় সমস্যা। তবে স্বাস্থ্য খাতে কীভাবে আরও উন্নতি করা যায়, তার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে সরকার।

স্বাস্থ্য খাতে গবেষণা বৃদ্ধির ওপর জোর দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, স্বাস্থ্য খাতের উন্নয়নে গবেষণা আরও বৃদ্ধি করতে হবে। জনগণকে সহযোগিতা করতেই স্বাস্থ্য খাতে ঐতিহাসিক বাজেট ঘোষণা করা হয়েছে।

চিকিৎসকদের প্রশংসা করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, জনসংখ্যার তুলনায় দেশে পর্যাপ্ত চিকিৎসক নেই। ১২ হাজার রোগীর জন্য মাত্র একজন চিকিৎসক কাজ করছেন, তারপরও তারা রোগীদের সর্বোচ্চ সেবা দেয়ার চেষ্টা করছেন।
 
বাংলাস্কুপ/ প্রতিবেদক/এনআইএন

 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ