তিন বাহিনীর ১৫০ কর্মকর্তার মর্যাদা পুনর্বহাল
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৩-০৭-২০২৬ ১১:৪৯:৩০ পূর্বাহ্ন
আপডেট সময় :
০৩-০৭-২০২৬ ১১:৪৯:৩০ পূর্বাহ্ন
ফাইল ছবি
বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর মোট ১৫০ জন অবসরপ্রাপ্ত, অপসারণকৃত, অব্যাহতিপ্রাপ্ত ও বরখাস্ত কর্মকর্তার চাকরিসংক্রান্ত মর্যাদা পুনর্বহালের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
পাশাপিাশি তাদের প্রাপ্য আর্থিক সুবিধা প্রদান করা হবে।
প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বুধবার জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
এতে বলা হয়, ক্ষতিগ্রস্ত কর্মকর্তাদের আবেদন পর্যালোচনার জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বাহিনীগুলোর গঠিত কমিটির সুপারিশ বিস্তারিতভাবে পরীক্ষা-নিরীক্ষা করে এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, সুবিধাভোগীদের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর ১১৫ জন, বাংলাদেশ নৌবাহিনীর ২১ জন এবং বাংলাদেশ বিমান বাহিনীর ১৪ জন কর্মকর্তা রয়েছেন।
তাদের ক্ষেত্রে প্রাসঙ্গিক পরিস্থিতি বিবেচনায় স্বাভাবিক অবসর, অকালীন (বাধ্যতামূলক) অবসর অথবা পদোন্নতিসহ অবসরের মর্যাদা প্রদান করা হবে।
এ ছাড়া সংশ্লিষ্ট কর্মকর্তাদের জন্য প্রযোজ্য বিধি অনুযায়ী বকেয়া বেতন-ভাতা, আর্থিক সুবিধা এবং অন্যান্য আনুষঙ্গিক পাওনা পরিশোধের নির্দেশনা দেওয়া হয়েছে।
যাদের ক্ষেত্রে বিশেষ আর্থিক বা প্রণোদনামূলক সুবিধা প্রযোজ্য, তারাও সেই সুবিধা পাবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দীর্ঘদিন ধরে চাকরিতে বঞ্চনা ও বৈষম্যের অভিযোগের পরিপ্রেক্ষিতে গঠিত কমিটির সুপারিশ বাস্তবায়নের অংশ হিসেবে এই সরকারি আদেশ জারি করা হয়েছে।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স