ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতারণা থেকে বাঁচতে গ্রাহকদের সতর্ক করল তিতাস

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৩-০৭-২০২৬ ১১:২৩:১২ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৩-০৭-২০২৬ ১১:২৩:১২ পূর্বাহ্ন
প্রতারণা থেকে বাঁচতে গ্রাহকদের সতর্ক করল তিতাস ফাইল ছবি
বকেয়া গ্যাস বিল পরিশোধের ক্ষেত্রে প্রতারক চক্রের প্রতারণা থেকে বাঁচতে গ্রাহকদের সতর্ক করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি। বৃহস্পতিবার (২ জুলাই) এক বার্তায় গ্রাহকদের এ বিষয়ে সতর্ক করা হয়েছে।

এতে বলা হয়, সম্প্রতি কিছু প্রতারক চক্র নিজেদের তিতাস গ্যাসের কর্মকর্তা পরিচয় দিয়ে গ্রাহকদের ব্যক্তিগত বিকাশ নম্বরে বকেয়া গ্যাস বিল পরিশোধ করার জন্য চাপ ও হুমকি দিচ্ছে। এই অবস্থায় শুধুমাত্র কোম্পানির নির্ধারিত ব্যাংকগুলোয় এবং অনলাইনে ‘মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস’ অ্যাপের মাধ্যমে (বিকাশ, রকেট, উপায় ও ট্যাপ) গ্যাস বিল পরিশোধের অনুরোধ জানানো হয়েছে।

এছাড়াও সতর্কবার্তায় গ্রাহকদের প্রতারক চক্র থেকে সচেতন থাকার পাশাপাশি প্রয়োজনে সংশ্লিষ্ট অফিসে অথবা ওয়েবসাইটে (titasgas.gov.bd) দেয়া নম্বরে যোগাযোগ করে পরামর্শ ও সেবা গ্রহণের অনুরোধ জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ