ঢাকা , বুধবার, ০১ জুলাই ২০২৬ , ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

​হঠাৎ পেছন থেকে গুলি, সড়কে লুটিয়ে পড়লেন যুবক

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০১-০৭-২০২৬ ০৬:৪০:২৯ অপরাহ্ন
আপডেট সময় : ০১-০৭-২০২৬ ০৬:৪০:২৯ অপরাহ্ন
​হঠাৎ পেছন থেকে গুলি, সড়কে লুটিয়ে পড়লেন যুবক প্রতীকী ছবি
চট্টগ্রাম শহরে প্রকাশ্যে গুলি করে মো. আজাদ (২৫) নামে এক যুবককে হত্যা করা হয়েছে। বুধবার (১ জুলাই) বিকেলে নগরের ফরেস্ট গেট এলাকায় এ ঘটনা ঘটে। 

গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। 

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ সোহেল রানা বলেন, ‘বুধবার বিকেল ৪টার দিকে আজাদকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আজাদের শরীরের ডান পাশে গুলির চিহ্ন রয়েছে। নিহত আজাদ নগরের পাঁচলাইশ থানাধীন হামজারবাগ হাকিম শাহ হুজুরের বাড়ি এলাকার বাসিন্দা বলে জানা গেছে।’ 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্র জানায়, ফরেস্ট গেট এলাকায় সড়কের একপাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন আজাদ। হঠাৎ পেছন  থেকে তাকে গুলি করেন অজ্ঞাত এক দুর্বৃত্ত। সঙ্গে সঙ্গে সড়কে লুটিয়ে পড়েন তিনি। তবে কী কারণে আজাদকে গুলি করা হয়েছে, তা পুলিশ খতিয়ে দেখছে বলে জানিয়েছেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহেদুল ইসলাম। 

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ