ঢাকা , মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

​বিশ্বে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০১-০৭-২০২৬ ০৬:৩৫:৫০ অপরাহ্ন
আপডেট সময় : ০১-০৭-২০২৬ ০৬:৩৫:৫০ অপরাহ্ন
​বিশ্বে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম ​ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতি চুক্তি গভীর সংকটে পড়েছে। মার্কিন প্রতিনিধিদের সঙ্গে সরাসরি বৈঠকে বসার বিষয়ে ইরানের অনীহার খবরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবার কিছুটা বৃদ্ধি পেয়েছে। 

বুধবার (১ জুলাই) এক বিশেষ প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স।

রয়টার্সের তথ্যমতে, বুধবার ভোরে লেনদেনে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ৫০ সেন্ট বা শূন্য দশমিক ৬৯ শতাংশ বেড়ে ৭৩ দশমিক ৪৫ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে আমেরিকার ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই ক্রুডের দাম ব্যারেল প্রতি ৬৩ সেন্ট বা শূন্য দশমিক ৯১ শতাংশ বৃদ্ধি পেয়ে ৭০ দশমিক ১৩ ডলারে পৌঁছেছে। মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপনের আলোচনা বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কায় বিনিয়োগকারীদের উদ্বেগের কারণেই মূলত তেলের বাজারে এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে।

বাজার বিশ্লেষকেরা বলছেন, গত কয়েক দিনে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনা তেলের বাজারে বড় ধরনের প্রভাব ফেলছে। মার্কিন ও ইরানি কর্মকর্তাদের সরাসরি সংলাপে বসার কথা থাকলেও তেহরানের আকস্মিক অনাগ্রহ চুক্তিটির ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্ন তৈরি করেছে। ফলে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কায় ব্যবসায়ীরা সতর্ক অবস্থান নিচ্ছেন।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ