ঢাকা , বুধবার, ০১ জুলাই ২০২৬ , ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জুন মাসে প্রবাসী আয় এলো ২৮০ কোটি ৬০ লাখ ডলার

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০১-০৭-২০২৬ ০৬:০৭:০৫ অপরাহ্ন
আপডেট সময় : ০১-০৭-২০২৬ ০৭:১৪:০১ অপরাহ্ন
জুন মাসে প্রবাসী আয় এলো ২৮০ কোটি ৬০ লাখ ডলার
জুন মাসে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ২৮০ কোটি ৬০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এতে দৈনিক গড়ে দেশে এসেছে প্রায় ৯ কোটি ৩৫ লাখ মার্কিন ডলার।

বুধবার (১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের একই মাসে দেশে এসেছিল ২৮২ কোটি ৩০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স।

এদিকে, সদ্য সমাপ্ত অর্থবছরের জুলাই থেকে ৩০ জুন পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ৫৫৬ কোটি ২০ লাখ মার্কিন ডলার। আগের অর্থবছরের তুলনায় যা ১৭ দশমিক ৩০ শতাংশ বেশি।

এর আগে গত মে মাসে দেশে এসেছিল ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে এক মাসে প্রাপ্ত দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয় হিসেবে রেকর্ড হয়েছে।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ