ঢাকা , বুধবার, ০১ জুলাই ২০২৬ , ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জুন মাসে ডিএমপির বিশেষ অভিযানে রাজধানীতে গ্রেপ্তার ২৩১৪

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০১-০৭-২০২৬ ০১:৩৪:১৭ অপরাহ্ন
আপডেট সময় : ০১-০৭-২০২৬ ০১:৩৪:১৭ অপরাহ্ন
জুন মাসে ডিএমপির বিশেষ অভিযানে রাজধানীতে গ্রেপ্তার ২৩১৪ ফাইল ছবি
মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন ইউনিটের পরিচালিত বিশেষ অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন অপরাধে জড়িত মোট ২৩১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১ জুলাই) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

তিনি জানান, গত ১ জুন থেকে ৩০ জুন পর্যন্ত পরিচালিত এ অভিযানে গ্রেপ্তারকৃতদের মধ্যে ৭১ জন তালিকাবহির্ভূত। এছাড়া সন্ত্রাসী, দস্যু, ছিনতাইকারী ও ডাকাতি সংশ্লিষ্ট অপরাধে জড়িত ৭৯৭ জন এবং মাদক কারবারে জড়িত ১৪৪৬ জনসহ সর্বমোট ২৩১৪ গ্রেপ্তার করা হয়।

জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানিয়েছেন ডিএমপির এই কর্মকর্তা।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন

 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ