ঢাকা , বুধবার, ০১ জুলাই ২০২৬ , ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আগের দামেই মিলবে ডিজেল, পেট্রোল, কেরোসিন

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ৩০-০৬-২০২৬ ০৪:১৪:৩৭ অপরাহ্ন
আপডেট সময় : ৩০-০৬-২০২৬ ০৫:৩২:৫৫ অপরাহ্ন
আগের দামেই মিলবে ডিজেল, পেট্রোল, কেরোসিন ফাইল ছবি
ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রেখেছে সরকার। জুলাই মাসেও আগের দামেই মিলবে ডিজেল, পেট্রোল, অকটেন ও কেরোসিন।

মঙ্গলবার (৩০ জুন)  এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগ, যা কার্যকর হচ্ছে আগামীকাল বুধবার থেকে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে ভোক্তাপর্যায়ে ডিজেল ১১৫, অকটেন ১৪৫, পেট্রোল ১৪০ এবং কেরোসিন ১৩৫ টাকায় বিক্রি হবে।

গত ৩১ মে মন্ত্রণালয় প্রকাশিত বিজ্ঞপ্তিতে জ্বালানির এই দাম ঠিক করা হয়েছিল।

এর আগে ১৮ এপ্রিল দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ায় সরকার। সাধারণত প্রতি মাসে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে দেশের বাজারে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করা হয়।
 
বাংলাস্কুপ/ প্রতিবেদক/এনআইএন

 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ