ঢাকা , সোমবার, ২৯ জুন ২০২৬ , ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মঙ্গলবার হাসানুল হক ইনুর মানবতাবিরোধী মামলার রায়

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৯-০৬-২০২৬ ০৪:২৪:৫৯ অপরাহ্ন
আপডেট সময় : ২৯-০৬-২০২৬ ০৪:২৪:৫৯ অপরাহ্ন
মঙ্গলবার হাসানুল হক ইনুর মানবতাবিরোধী মামলার রায় ফাইল ছবি
জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে করা মামলার রায় আগামীকাল মঙ্গলবার (৩০ জুন) ঘোষণা করার কথা রয়েছে।

গত ১৪ মে এই মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। পরে ২২ জুন মামলা রায়ের জন্য কালকের দিন ধার্য হয়। এ মামলার একমাত্র আসামি হাসানুল হক ইনু। তিনি কারাগারে আছেন।

ইনুর বিরুদ্ধে এই মামলায় মোট আটটি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে নিজের নির্বাচনি এলাকা কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ আন্দোলনকারীদের ওপর হামলায় উসকানি দেয়া, শেখ হাসিনার সঙ্গে থেকে আন্দোলনকারীদের দমনে গুলির নির্দেশ দেয়া, কুষ্টিয়ার পুলিশ সুপারকে ফোন করে আন্দোলনকারীদের গুলির নির্দেশ দেয়া ইত্যাদি।
 
বাংলাস্কুপ/ প্রতিবেদক/এনআইএন

 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ