ঢাকা , সোমবার, ২৯ জুন ২০২৬ , ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারকে জাতি শ্রদ্ধার সঙ্গে শ্রদ্ধা করবে: প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৯-০৬-২০২৬ ০৩:১১:১৭ অপরাহ্ন
আপডেট সময় : ২৯-০৬-২০২৬ ০৩:১১:১৭ অপরাহ্ন
চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারকে জাতি শ্রদ্ধার সঙ্গে শ্রদ্ধা করবে: প্রধানমন্ত্রী ফাইল ছবি
একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৯ জুন) এক শোকবার্তায় তিনি বলেন, ‘জাতি এ সংস্কৃতিজনের অবদানকে সর্বদা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। একইসঙ্গে তার কাজ ও আদর্শ আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।’

প্রধানমন্ত্রী বলেন, মুস্তাফা মনোয়ারের মৃত্যু দেশের শিল্প ও সংস্কৃতি অঙ্গনে এক বিরাট শূন্যতা সৃষ্টি করেছে। যা সহজে পূরণ করা সম্ভব নয়।

প্রধানমন্ত্রী মুস্তাফা মনোয়ারের আত্মার চিরশান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, আজ সকালে মুস্তাফা মনোয়ার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯১ বছর।

চিত্রকলা, পাপেটশিল্প, শিশুতোষ অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অঙ্গনে অসামান্য অবদানের জন্য মুস্তাফা তিনি দেশের অন্যতম শ্রদ্ধেয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন। শিল্প ও সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ২০০৪ সালে একুশে পদকে ভূষিত হন।

তিনি ১৯৩৫ সালের ১ সেপ্টেম্বর মাগুরা জেলার নাকোল গ্রামে জন্মগ্রহণ করেন। ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার মনোহরপুর গ্রাম তার পৈতৃক নিবাস। তিনি প্রখ্যাত কবি গোলাম মোস্তফার সন্তান।

বাংলাস্কুপ/ প্রতিবেদক/এনআইএন

 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ