ঢাকা , সোমবার, ২৯ জুন ২০২৬ , ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

২০ জাপানি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করল চীন

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৯-০৬-২০২৬ ০১:৪২:৩৯ অপরাহ্ন
আপডেট সময় : ২৯-০৬-২০২৬ ০১:৪২:৩৯ অপরাহ্ন
২০ জাপানি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করল চীন ফাইল ছবি
দুই দেশের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার মধ্যেই ২০টি জাপানি কোম্পানি ও সংস্থাকে কালো তালিকাভুক্ত করেছে চীন। যার মধ্যে জাপানের ন্যাশনাল ইনস্টিটিউট ফর ডিফেন্স স্টাডিজ এবং মিতসুবিশি-সংশ্লিষ্ট একাধিক সামরিক ঠিকাদারি প্রতিষ্ঠান অন্তর্ভূক্ত রয়েছে।

সোমবার চীনের বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ প্রতিষ্ঠানগুলোকে তাদের রপ্তানি নিয়ন্ত্রণ তালিকায় যুক্ত করেছে।

এ সংস্থা ও প্রতিষ্ঠানগুলোকে জাপানের আবারও সামরিক সক্ষমতা বাড়ানোর সঙ্গে জড়িত বলে দাবি করেছে বেইজিং। টোকিওর ‘পুনঃসামরিকীকরণের’ বিরুদ্ধে চীনের পক্ষে এটি সর্বশেষ পদক্ষেপ।

এই পদক্ষেপটি নির্ধারিত প্রতিষ্ঠানগুলোতে দ্বৈত-ব্যবহারযোগ্য (সামরিক ও বেসামরিক উভয়ই) সামগ্রী রপ্তানি নিষিদ্ধ করে। এছাড়া বিদেশি সংস্থাগুলোকে তাদের কাছে চীনে উৎপাদিত দ্বৈত-ব্যবহারযোগ্য পণ্য রপ্তানি করতেও বাধা দেয়।

দ্বৈত-ব্যবহারযোগ্য পণ্য বলতে সেইসব পণ্য, প্রযুক্তি এবং উপকরণকে বোঝায় যেগুলোর বেসামরিক ও সামরিক উভয় ক্ষেত্রেই ব্যবহার রয়েছে।

গত নভেম্বরে জাপানিজ প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি প্রতিরক্ষা বাজেট বাড়ানোর পাশাপাশি আবারও সামরিক সক্ষমতা অর্জনের ঘোষণা দেন। এরপর থেকে চীন জাপানের ওপর নিষেধাজ্ঞা জোরদার করেছে।

বেইজিং মনে করে, তাইওয়ানকে ঘিরে কোনো সংকটে পশ্চিমা মিত্র টোকিও সামরিক হস্তক্ষেপ করতে পারে।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 

 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ