ঢাকা , রবিবার, ২৮ জুন ২০২৬ , ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে মৃত্যু বেড়ে ৫৯

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৮-০৬-২০২৬ ০৩:২৩:৩৬ অপরাহ্ন
আপডেট সময় : ২৮-০৬-২০২৬ ০৩:২৩:৩৬ অপরাহ্ন
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে মৃত্যু বেড়ে ৫৯ ছবি : সংগৃহীত
গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত শিশু মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৫৯ জনে।

রবিবার (২৮ জুন) সকালে এক শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের ফোকাল পারসন ওমর ফারুক।

তিনি জানান, কিশোরগঞ্জের মিঠামইন থেকে আসা সাত মাসের এক ছেলে শিশুকে গত ২৬ জুন রাতে হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার মধ্যরাতে শিশুটির মৃত্যু হয়। শিশুটি হাম উপসর্গ ছাড়াও নিউমোনিয়া রোগে আক্রান্ত ছিল।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৬ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে ১০০ জন শিশু চিকিৎসাধীন আছে। 
 
বাংলাস্কুপ/ প্রতিনিধি/এনআইএন 

 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ