ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬ , ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উদযাপিত

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৬-০৬-২০২৬ ০৪:০৭:৫৭ অপরাহ্ন
আপডেট সময় : ২৬-০৬-২০২৬ ০৪:০৭:৫৭ অপরাহ্ন
যশোরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উদযাপিত ফোকাস বাংলা নিউজ
‘জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরে র‍্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে শুক্রবার সকালে কালেক্টরেট সভা কক্ষ ‘অমিত্রাক্ষর’-এ এক আলোচনা সভার আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন। তিনি তাঁর বক্তব্যে বলেন, "মাদকের কারণে পরিবার ও সমাজ ধ্বংস হয়ে যায়। এজন্য সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। শুধু পুলিশ দিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, এর জন্য প্রতিটি পরিবারে সচেতনতা বাড়ানো জরুরি।"

​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক পারভীন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন: ​সুজন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ​মুন্না বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার ​এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আহসান হাবীব পারভেজ। ​আলোচনা সভা শেষে মাদকবিরোধী রচনা প্রতিযোগিতায় বিজয়ী তিন গ্রুপের ৯ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে, দিবসটি উপলক্ষে কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।
 
বাংলাস্কুপ/ প্রতিনিধি/এনআইএন 

 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ