ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬ , ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

এমপি জাহান্দার আলী মিয়া

প্রধানমন্ত্রীর ১০০ দিনের উন্নয়নের কাজ এগিয়ে যাচ্ছে

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৬-০৬-২০২৬ ০১:৪৯:৩৬ অপরাহ্ন
আপডেট সময় : ২৬-০৬-২০২৬ ০১:৪৯:৩৬ অপরাহ্ন
প্রধানমন্ত্রীর ১০০ দিনের উন্নয়নের কাজ এগিয়ে যাচ্ছে ফোকাস বাংলা নিউজ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১০০ দিনের উন্নয়নের মাইলফলক এর কাজ এগিয়ে যাওয়ার কর্সুচী হচ্ছে এই ব্রীজ নির্মানের কাজ। শুক্রবার সকালে মাদারীপুরে  তরমুগরিয়া এলাকায়  কুমার নদের উপর তরমুগুরিয়া জিপএস এর আওতায় লক্ষীগঞ্জ (নতুন মাদারীপুর)  -চরমুগরিয়া সড়কে  ১৯৫ মিটার দৈর্ঘ্য  ৭৫ মিটার ষ্টীল আর্চ পিএসসি গার্ডার ব্রীজ নির্মান কাজের ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে মাদারীপুর -২ আসনের এমপি জাহান্দার আলী মিয়া এসব কথা বলেন।

মাদারীপুর শরীয়তপুর ও রাজবাড়ী জেলা গ্রামীন অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ২৫-২৬ অর্থ বছরে ৩৮ কোটি ২৬ লক্ষ৮৮ হাজার টাকা ব্যয়ে এ সেতু নির্মান করা হবে। আগামী ২৭ সালের সেপ্টেম্বর মাসে এ সেতুর কাজ সম্পন্ন হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানান।

সেতুটি নির্মান শেষ হলে মাদারীপুর শহরে জানজট নিরসনসহ চরমুগরিয়া অঞ্চলের সাথে যোগাযোগ ব্যবস্থার আলুল পরিবর্তন হবে।

বাংলাস্কুপ/ প্রতিনিধি/এনআইএন


 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ