ঢাকা , বুধবার, ২৪ জুন ২০২৬ , ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে জাইকার সঙ্গে কাজের আশ্বাস

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৪-০৬-২০২৬ ০১:৩৩:১৮ অপরাহ্ন
আপডেট সময় : ২৪-০৬-২০২৬ ০১:৩৯:৫০ অপরাহ্ন
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে জাইকার সঙ্গে কাজের আশ্বাস ​ছবি: সংগৃহীত
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকার উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।

বুধবার (২৪ জুন) মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে নেতৃত্ব দেন জাইকা বাংলাদেশের চিফ রিপ্রেজেন্টেটিভ তাকাহাশি জুনকো। বৈঠকে প্রাথমিক শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষক প্রশিক্ষণ, স্কুল অবকাঠামো উন্নয়ন এবং ঝরে পড়া রোধে চলমান প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে আলোচনা হয়।

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বাংলাদেশের প্রাথমিক শিক্ষা খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, জাইকার কারিগরি ও আর্থিক সহায়তা প্রাথমিক শিক্ষার ভিত মজবুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

জাইকা প্রতিনিধিদল বাংলাদেশের প্রাথমিক শিক্ষা খাতের সংস্কার উদ্যোগের প্রশংসা করে। প্রতিমন্ত্রীকে একটি স্মারক উপহারও দেন জাইকার চিফ রিপ্রেজেন্টেটিভ তাকাহাশি জুনকো।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, জাইকার সহায়তায় দেশের বিভিন্ন উপজেলায় স্কুল ভবন নির্মাণ, শিক্ষক প্রশিক্ষণ ও শিক্ষা উপকরণ সরবরাহের প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ