ঢাকা , বুধবার, ২৪ জুন ২০২৬ , ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৪-০৬-২০২৬ ১১:০৪:২৯ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৪-০৬-২০২৬ ১১:০৪:২৯ পূর্বাহ্ন
আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ফাইল ছবি
গাছপালা কাটা ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য খাগড়াছড়ির কয়েকটি এলাকায় বুধবার (২৪ জুন) সকাল থেকে টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

মঙ্গলবার (২৩ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে খাগড়াছড়ি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার গাছপালা কর্তন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য ‘আলুটিলা ফিডার’ এলাকায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ বন্ধ থাকবে।

এলাকাগুলো হলো- খবংপুড়িয়া, উপালী পাড়া, কলেজ পাড়া, বাস টার্মিনাল, শব্দমিয়া পাড়া, বাঙ্গালকাঠি, গঞ্জপাড়া, জিরোমাইল, মহালছড়া, আলুটিলা। 
 
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন


 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ