ঢাকা , মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ , ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরবনের ১৫০ শিকারির তালিকা গোয়েন্দা সংস্থার হাতে

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২২-০৬-২০২৬ ০২:৪৭:৪৮ অপরাহ্ন
আপডেট সময় : ২২-০৬-২০২৬ ০২:৪৯:৩২ অপরাহ্ন
সুন্দরবনের ১৫০ শিকারির তালিকা গোয়েন্দা সংস্থার হাতে ফাইল ছবি
পূর্ব সুন্দরবনে হরিণসহ বন্যপ্রাণী শিকারির চূড়ান্ত তালিকা তৈরি করেছে বন বিভাগ। চিহ্নিত ১৫০ শিকারির বিরুদ্ধে ব্যবস্থা নিতে তালিকাটি সরবরাহ করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে। গোয়েন্দা নজরদারিতেও রাখা হয়েছে তালিকাভুক্ত শিকারিদের। পূর্ব বন বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে এ তথ্য।

বন বিভাগের তথ্য অনুযায়ী, পূর্ব সুন্দরবনের শরণখোলা ও চাঁদপাই রেঞ্জে ২০২৫ সালের মে মাস থেকেই চলমান বন অপরাধ প্রতিরোধের অভিযান। এখন পর্যন্ত অভিযান পরিচালিত হয়েছে ৪৭৪টি। ৩৯৬ জনকে আসামি করে বন আইনে মামলা হয়েছে ২৪১টি। এর মধ্যে ৩৭৭ আসামিকে গ্রেপ্তার করে পাঠানো হয়েছে কারাগারে।

সুন্দরবন পূর্ব বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী জানালেন, বন বিভাগের উদ্যোগে এরই মধ্যে সুন্দরবনের হরিণসহ বন্যপ্রাণী শিকারের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ১৫০ শিকারিকে চিহ্নিত করে প্রস্তুত করা হয়েছে তালিকা। সেটি সরবরাহ করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও একাধিক গোয়েন্দা সংস্থার কাছে। নিয়মিত অভিযান, গোয়েন্দা নজরদারি এবং স্থানীয় জনগণের সহযোগিতা অব্যাহত থাকলে বন অপরাধ শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 


 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ