ঢাকা , সোমবার, ২২ জুন ২০২৬ , ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

​ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামানের পদত্যাগ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২২-০৬-২০২৬ ০১:৫৩:৫৮ অপরাহ্ন
আপডেট সময় : ২২-০৬-২০২৬ ০২:০৬:৫০ অপরাহ্ন
​ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামানের পদত্যাগ ​ছবি: সংগৃহীত
ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদার তাঁর পদ থেকে পদত্যাগ করেছেন।

সোমবার (২২ জুন) তিনি রাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রটি অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে পাঠানো হয়েছে।

পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের অভ্যুত্থানের পর একই বছরের আগস্ট মাসে তাকে বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়। এ নিয়োগের জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, তার নাম প্রস্তাবকারী ও সুপারিশকারীদের প্রতি কৃতজ্ঞতা জানান।

তিনি আরও বলেন, দায়িত্ব পাওয়ার পর থেকে তিনি সততা, নিষ্ঠা ও শ্রদ্ধার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের চেষ্টা করেছেন। তবে বর্তমানে ব্যক্তিগত বিশেষ অসুবিধার কারণে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

পদত্যাগপত্রে বদিউজ্জামান তপাদার তার পদত্যাগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ