যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকে যোগ দিচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
২১-০৬-২০২৬ ১২:৪০:০৫ অপরাহ্ন
আপডেট সময় :
২১-০৬-২০২৬ ১২:৪০:০৫ অপরাহ্ন
ছবি : সংগৃহীত
সুইজারল্যান্ডের বুর্গেনস্টকে রোববার অনুষ্ঠিত হতে যাওয়া কারিগরি পর্যায়ের আলোচনায় অংশ নেবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় এ তথ্য জানিয়েছে। এর আগে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা অংশ নেবেন। পাশাপাশি পাকিস্তান ও কাতারের মধ্যস্থতাকারীরাও এতে উপস্থিত থাকবেন।
বাংলাস্কুপ/ ডেস্ক/ এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স