ঢাকা , রবিবার, ২১ জুন ২০২৬ , ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মোহাম্মদপুরের শীর্ষ ছিনতাইকারী মাওরা সোহেল অস্ত্রসহ গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২১-০৬-২০২৬ ১০:৫৯:২৬ পূর্বাহ্ন
আপডেট সময় : ২১-০৬-২০২৬ ১০:৫৯:২৬ পূর্বাহ্ন
মোহাম্মদপুরের শীর্ষ ছিনতাইকারী মাওরা সোহেল অস্ত্রসহ গ্রেপ্তার ছবি : সংগৃহীত
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে বিদেশি অস্ত্রসহ সোহেল ওরফে ‘মাওরা সোহেল’ নামে এক শীর্ষ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। শনিবার (২০ জুন) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। 
 
রোববার (২১ জুন) সকাল ১১টায় মোহাম্মদপুরের বসিলায় অবস্থিত র‍্যাব-২ ব্যাটালিয়ন সদর দপ্তরে র‍্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান সংবাদ সম্মেলনে বিস্তারিত ব্রিফ করবেন বলে জানা গেছে। 

র‍্যাব সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অস্ত্র ব্যবহারের অভিযোগ রয়েছে। তার কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্র এবং চক্রের অন্যান্য সদস্যদের বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে।

এ বিষয়ে র‍্যাব-২ এর মিডিয়া অফিসার এম মুবীন রহমান তাপস জানিয়েছে, অভিযানের পেছনের তথ্য, গ্রেপ্তার ব্যক্তির অপরাধ কর্মকাণ্ড এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর এর প্রভাব সম্পর্কে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন


 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ