ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

​মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে পালাল চার দুর্বৃত্ত

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৯-০৬-২০২৬ ০৫:৪২:৫৬ অপরাহ্ন
আপডেট সময় : ১৯-০৬-২০২৬ ০৫:৪২:৫৬ অপরাহ্ন
​মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে পালাল চার দুর্বৃত্ত ​ছবি: সংগৃহীত
রাজধানীর মোহাম্মদপুরের সাতমসজিদ হাউজিংয়ের ৪ নম্বর রোডে ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক নূর ইসলামকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৯ জুন) দুপুর আড়াইটার দিকে মোহাম্মদপুরের সাত মসজিদ হাউজিংয়ে তার নিজ বাসার নিচে এ হামলার ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, দুটি মোটরসাইকেলে আসা কয়েকজন অজ্ঞাত দুর্বৃত্ত চাপাতি, ছুরিসহ ধারালো অস্ত্র দিয়ে তার মুখ, কাঁধ ও হাতে কুপিয়ে পালিয়ে যায়। তাৎক্ষণিক আহত নুরুল ইসলামকে উদ্ধার করে বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি সেখানেই জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ জানিয়েছে, এ বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে, ঘাতকদের ধরতে চলছে অভিযান। নেয়া হবে আইনগত ব্যবস্থাও।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ