আজিজুল হাকিম যখন একজন নিঃস্বার্থ বাবা
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১৯-০৬-২০২৬ ০৫:৩৭:৪৬ অপরাহ্ন
আপডেট সময় :
১৯-০৬-২০২৬ ০৫:৩৭:৪৬ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
বাবা দিবসে আজিজুল হাকিমের আবেগঘন নাটক ‘বাবার ডায়রি’, আসছে সিনেপ্লাস স্টুডিও’র প্রথম প্রযোজনায়। জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিমকে কেন্দ্রীয় চরিত্রে নিয়ে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘বাবার ডায়রি’। বাবা দিবস উপলক্ষে শনিবার (২০ জুন) সন্ধ্যা ৭টায় সিনেপ্লাস স্টুডিও’র অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে নাটকটি। এর মধ্যদিয়ে দেশের চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করবে সিনেপ্লাস স্টুডিও।
পারিবারিক, সামাজিক ও অনুপ্রেরণামূলক গল্পে নির্মিত ‘বাবার ডায়রি’ নাটকে আজিজুল হাকিম অভিনয় করেছেন আনিস সাহেব চরিত্রে। একজন নিঃস্বার্থ, দানশীল ও স্নেহময় বাবার ভূমিকায় তাকে দেখা যাবে, যিনি নিজের সুখ-দুঃখ, অনুভূতি ও না বলা কথাগুলো লিখে রাখেন একটি ডায়েরির পাতায়। কিন্তু জীবনের শেষ সময়ে এসে তিনি নিজের সন্তান ও পুত্রবধূর অবহেলা, উপেক্ষা ও মানসিক কষ্টের মুখোমুখি হন ।
নাটকের গল্পে দেখা যাবে, ব্যাক্তিগত ব্যস্ততা, নিজেদের ভবিষ্যৎ এর চিন্তায় বাবা থেকে ধীরে ধীরে দূরে সরে যায় ছেলে আরমান । একসময় অভিমান নিয়ে বৃদ্ধাশ্রমে চলে যান আনিস সাহেব । এরপর ঘটে এমন কিছু ঘটনা, যা বদলে দেয় আরমানের পুরো জীবন| বাবার মৃত্যুর পর তার ডায়েরির পাতায় লুকিয়ে থাকা ত্যাগ, মমতা ও নিঃস্বার্থ ভালোবাসার গল্প আবিষ্কার করে সে । কিন্তু তখন বাবার কাছে ক্ষমা চাওয়ার সুযোগ আর অবশিষ্ট থাকে না।
নাটকটির মাধ্যমে বাবা-মায়ের প্রতি সন্তানের দায়িত্ববোধ, ভালোবাসা ও সম্মানের বার্তা তুলে ধরতে চেয়েছেন নির্মাতারা| বিশেষ করে বাবা দিবসকে সামনে রেখে নির্মিত এই নাটকটি দর্শকদের আবেগাপ্লুত করবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা ।
নাটকটির প্রযোজক মো. নাজমুল হক । রচনা, চিত্রনাট্য ও পরিচালনায় রয়েছেন সম্রাট চৌধুরী । চিত্রগ্রহণ করেছেন আরিফুল ইসলাম, সম্পাদনা করেছেন সম্রাট আজাদ এবং সংগীত ও আবহ নির্মাণ করেছেন শাহরিয়ার রাফাত ।
আজিজুল হাকিমের পাশাপাশি নাটকটিতে অভিনয় করেছেন জুনায়েদ বোগদাদি, মিষ্টি ঘোষ, তমাল মাহবুবসহ আরও অনেকে ।
বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স