ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সিরিজ বাঁচাতে বাংলাদেশকে ১৯৭ রানের টার্গেট দিল অস্ট্রেলিয়া

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৯-০৬-২০২৬ ০৪:৩৫:৪৬ অপরাহ্ন
আপডেট সময় : ১৯-০৬-২০২৬ ০৪:৩৭:৫২ অপরাহ্ন
সিরিজ বাঁচাতে বাংলাদেশকে ১৯৭ রানের টার্গেট দিল অস্ট্রেলিয়া ​ছবি: সংগৃহীত
টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে টস হেরে আগে বল করতে নামে বাংলাদেশ। নতুন বলে দুর্দান্ত শুরু করেছিল টাইগাররা। যার ফলে দলীয় ফিফটির আগেই তিন উইকেট হারিয়ে বিপদে পড়ে অস্ট্রেলিয়া। তবে সেখান থেকে দলকে টেনে তোলেন ম্যাট রেনশো ও টিম ডেভিড। বিশেষ করে রেনশো এদিন দুর্দান্ত ব্যাটিং করেছেন। তার ব্যাটে ভর করে বড় সংগ্রহ পেয়েছে অজিরা।

শুক্রবার (১৯ জুন) চট্টগ্রামে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৬ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া। দলের হয়ে সর্বোচ্চ ৮৯ রান করেন রেনশো।

গত ম্যাচের মতো আক্রমণাত্মক শুরু করতে চেয়েছিলেন জশ ইংলিস। তবে এবার তাকে বেশিদূর এগোতে দেননি নাসুম আহমেদ। ইনিংসের তৃতীয় ওভারে লেগ বিফোরের ফাঁদে ফেলে এ ওপেনারকে ফিরিয়েছেন তিনি। সাজঘরে ফেরার আগে ৬ বলে ১১ রান করেছেন ইংলিস।

পরের ওভারেই দলকে ব্রেকথ্রু দেন নাহিদ রানা। টি-টোয়েন্টিতে অভিষেকের ৩৯৬ দিন পর মাঠে নেমেই উইকেটের দেখা পান এ প্রিমিয়াম পেসার। ১ রান করা কপার কলোনি স্লিপে সাইফ হাসানের দুর্দান্ত ক্যাচে সাজঘরে ফিরেছেন। পরপর দুই ওভারে উইকেট হারানোয় দেখে-শুনে খেলছিলেন মিচেল মার্শ। তবে ১৯ বলে ২০ রানের বেশি করতে পারেননি।

৪৪ রানে ৩ উইকেট হারানোর পর দলের হাল ধরেন রেনশো ও ডেভিড। দুজনের ৯৭ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় অজিরা। ৪৫ রান করা ডেভিডকে ফিরিয়ে জমে ওঠা এ জুটি ভেঙেছেন আব্দুল গাফফার সাকলাইন। তবে রেনশো অপরাজিত থেকে ইনিংস শেষ করে এসেছেন। তাতে বড় সংগ্রহই পেয়েছে অজিরা।

বাংলাদেশের হয়ে ২৭ রানে ২ উইকেট শিকার করে ইনিংসের সেরা বোলার নাসুম। এছাড়া একটি করে উইকেট পেয়েছেন রানা, সাকলাইন ও মোস্তাফিজ।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

সিরিজ বাঁচানোর ম্যাচে দুই পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ