ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

​নেত্রকোণায় বজ্রপাতে তিনজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৮-০৬-২০২৬ ০৩:৩৯:৪৩ অপরাহ্ন
আপডেট সময় : ১৮-০৬-২০২৬ ০৩:৪০:১২ অপরাহ্ন
​নেত্রকোণায় বজ্রপাতে তিনজনের মৃত্যু প্রতীকী ছবি
নেত্রকোণায় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে মদন ও কেন্দুয়া উপজেলার পৃথক স্থানে এ ঘটনা ঘটে।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, সকালে বাড়ির সামনে বৃষ্টির মধ্যে মাছ ধরতে গিয়ে জয়পাশা গ্রামের সোনালী মিয়ার ছেলে ইট ভাটার শ্রমিক রাজিব মিয়া (২৪) বজ্রপাতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

এদিকে, কেন্দুয়া থানার ওসি জানান, স্থানীয় মোড়াইল বিলে মাছ ধরতে গিয়ে সকালে দিগলী গ্রামের সুরুজ আলীর ছেলে শামসুল হুদা (৫৫) আকস্মিক বজ্রপাতের শিকার হলে ঘটনাস্থলে মারা যান।

একই উপজেলার সান্ধিকোণা গ্রামে বজ্রপাতের সময় প্রাণ গেছে আশরাফুল ইসলাম নামে একজনের, তিনিও খালে মাছ ধরতে গিয়েছিলেন।

পুলিশ জানায়, নিহতদের লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ