ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬ , ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কলাপাড়ায় দুই মাদকসেবির এক মাসের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৭-০৬-২০২৬ ১২:৩৯:৩৬ অপরাহ্ন
আপডেট সময় : ১৭-০৬-২০২৬ ১২:৩৯:৩৬ অপরাহ্ন
কলাপাড়ায় দুই মাদকসেবির এক মাসের কারাদণ্ড ফোকাস বাংলা নিউজ
পটুয়াখালীর কলাপাড়ায় গাঁজা সেবনের অপরাধে গুপ্ত দেব (৩৯) ও জুয়েল সিকদার (২৮) কে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে কলাপাড়া পৌর শহরের নাচনাপাড়া ও চিংগরিয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ দন্ড কার্যকর করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি ইয়াসীন সাদেক এ অভিযান পরিচালনা করেন । 

ইয়াসীন সাদেক জানান,  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৪২(১) ধারায় প্রত্যেককে ১ মাস বিনাশ্রম কারাদণ্ড ও ১০০/- টাকা অর্থদণ্ড অনাদায়ে ৭ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এসময় তাদের কাছে থাকা গাঁজা উদ্ধার করে পুড়িয়ে নষ্ট করা হয়েছে। 

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ