ঢাকা , সোমবার, ১৫ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় হাইকমিশনারকে ডেকে ‘অসন্তোষ’ জানাল সরকার

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৫-০৬-২০২৬ ০৬:৫১:৩৩ অপরাহ্ন
আপডেট সময় : ১৫-০৬-২০২৬ ০৬:৫১:৩৩ অপরাহ্ন
ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় হাইকমিশনারকে ডেকে ‘অসন্তোষ’ জানাল সরকার ফাইল ছবি
ভারতের নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে ‘অনাকাঙ্ক্ষিত’ ঘটনায় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বাঢ়েকে ডেকে অসন্তোষ জানিয়েছে সরকার।

সোমবার (১৫ জুন) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তাকে তলব করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রমতে, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশে বাধার ঘটনায় এ তলব করা হয়েছে।

এদিকে, দিল্লি বিমানবন্দরে ডা. জাহেদ উর রহমানের সঙ্গে হওয়া ঘটনার বিষয়ে সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। সোমবার দুপুরে তিনি এ কথা জানান।

এসময় জাহেদ উর রহমানের সঙ্গে হওয়া ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলেও উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী।

এর আগে রোববার (১৪ জুন) সন্ধ্যায় দিল্লিতে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন জাহেদ উর রহমান। তবে ইমিগ্রেশন জটিলতার কারণে তিনি দিল্লিতে ঢোকেননি।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন

 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ