সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত থাকবে খোলা
শপিংমল খোলা নিয়ে বিদ্যুৎ বিভাগের নতুন নির্দেশনা
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১১-০৬-২০২৬ ০৪:৩৫:৫৯ অপরাহ্ন
আপডেট সময় :
১১-০৬-২০২৬ ০৫:৪৯:৫৮ অপরাহ্ন
ফাইল ছবি
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ দেশের বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকানপাটের নতুন সময়সূচি নির্ধারণ করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১২ জুন ২০২৬ থেকে সারাদেশে শপিংমল ও দোকানসমূহ সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা রাখা যাবে। এর আগে ১ জুনের নির্দেশনায় এসব প্রতিষ্ঠান রাত ৭টা পর্যন্ত খোলা রাখার বিধান ছিল।
১১ জুন (বৃহস্পতিবার) বিদ্যুৎ বিভাগের সিনিয়র সহকারী সচিব মোঃ মাসুদুর রহমান মাসুদ স্বাক্ষরিত এই নির্দেশনা সংশ্লিষ্ট সকল সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন ও বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলোর কাছে পাঠানো হয়েছে।
নতুন নির্দেশনায় বলা হয়েছে, এই সময়সীমা দেশের বিভিন্ন মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেও প্রযোজ্য হবে। তবে হাসপাতাল, ওষুধের দোকান ও খাবারের দোকান এই সময়সীমার আওতার বাইরে থাকবে। এছাড়া সকল শপিংমল ও মার্কেটকে রাত ৯টার মধ্যে কার্যক্রম বন্ধ করতে হবে এবং বিলবোর্ডসহ সকল আলোকসজ্জা বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স