ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যপ্রাচ্য নিয়ে বিশ্বকে সতর্ক করলেন জাতিসংঘ মহাসচিব

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১১-০৬-২০২৬ ০২:০০:৪৬ অপরাহ্ন
আপডেট সময় : ১১-০৬-২০২৬ ০২:০০:৪৬ অপরাহ্ন
মধ্যপ্রাচ্য নিয়ে বিশ্বকে সতর্ক করলেন জাতিসংঘ মহাসচিব ​ছবি: সংগৃহীত
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করে বলেছেন, মধ্যপ্রাচ্য ক্রমেই গভীর সংকটের দিকে ধাবিত হচ্ছে এবং এর প্রভাব শুধু অঞ্চলটিতেই সীমাবদ্ধ থাকবে না, বরং বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তে পারে। খবর আলজাজিরার।

বৃহস্পতিবার (১১ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, মধ্যপ্রাচ্য আরও গভীর সংকটে নিমজ্জিত হচ্ছে এবং এর পরিণতি অঞ্চলটির সীমানা ছাড়িয়ে অনেক দূর পর্যন্ত পৌঁছাবে।

গুতেরেস উল্লেখ করেন, চলতি সপ্তাহে সংঘাত আরও বিস্তৃত হয়েছে এবং পরিস্থিতির অবনতি ঘটেছে। তার ভাষায়, যেখানে যুদ্ধবিরতি থাকার কথা, সেখানে এখন তা অনেকটা কম মাত্রার যুদ্ধবিরতি বা ‘লেসার-ফায়ার’-এ পরিণত হয়েছে।

তিনি সতর্ক করে বলেন, কম মাত্রার সংঘাত যে পূর্ণাঙ্গ সংঘাতে রূপ নেবে না, এমন ঝুঁকিকে খাটো করে দেখার সুযোগ নেই।

জাতিসংঘ মহাসচিব সংশ্লিষ্ট সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে বলেন, কূটনৈতিক সমাধানের পথেই এগোতে হবে। তিনি জোর দিয়ে বলেন, আর কোনো হামলা নয়, আর কোনো অজুহাত নয়। সব পক্ষকে একটি কূটনৈতিক সমাধানের জন্য কাজ করতে হবে।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

মধ্যপ্রাচ্যের ১৮ মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের
​ইরানে আবারও মার্কিন হামলা, হরমুজ প্রণালি বন্ধ


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ