ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

​মোদি গড়লেন নতুন রেকর্ড, ছাড়িয়ে গেলেন নেহরুকে

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১০-০৬-২০২৬ ০৬:৪৯:৫১ অপরাহ্ন
আপডেট সময় : ১০-০৬-২০২৬ ০৬:৪৯:৫১ অপরাহ্ন
​মোদি গড়লেন নতুন রেকর্ড, ছাড়িয়ে গেলেন নেহরুকে ​ছবি: সংগৃহীত
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বুধবার (১০ জুন) নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে টানা ৪ হাজার ৩৯৯ দিন দায়িত্ব পালন করে জওহরলাল নেহরুর রেকর্ড অতিক্রম করেছেন। এটি ভারতের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন মাইলফলক।

২০১৪ সালের মে মাসে প্রথমবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর ২০২৪ সালে টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসছেন মোদি। এই দীর্ঘ রাজনৈতিক যাত্রার উদযাপনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে রাষ্ট্র ও সরকারপ্রধানরা তাকে অভিনন্দন জানিয়েছেন।

শ্রীলংকার প্রেসিডেন্ট অনুরা কুমার দিসানায়েকে মোদিকে অভিনন্দন জানিয়ে বলেন, এটি বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের জনগণের তার নেতৃত্বের প্রতি অগাধ আস্থা ও বিশ্বাসের প্রতিফলন। তিনি মোদির নেতৃত্বের প্রশংসা করে বলেন, এটি শুধু ভারত নয়, শ্রীলংকাসহ অনেক দেশকে অনুপ্রাণিত করেছে।

পাপুয়া নিউগিনির প্রধানমন্ত্রী জেমস মারাপে মোদিকে ‘নেতৃত্বের রোল মডেল’ হিসেবে উল্লেখ করেন এবং তার নেতৃত্বে ২০ কোটিরও বেশি মানুষকে দারিদ্র্য থেকে বের করে আনার কৃতিত্বের কথা বলেন।

ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রী কমলা প্রসাদ-বিসেসার মোদির সাম্প্রতিক অগ্রগতিকে বিশ্ববাসীর জন্য উদাহরণ হিসেবে তুলে ধরেন এবং ভারতের পররাষ্ট্রনীতি ও সামাজিক অগ্রগতির প্রশংসা করেন।

মার্কিন সিনেটের ইন্ডিয়া ককাসের সহ-সভাপতি জন কর্নিনও মোদিকে অভিনন্দন জানিয়ে তার নেতৃত্বকে বৈপ্লবিক বলেছিলেন।

অন্যদিকে, আফ্রিকান-আমেরিকান অভিনেত্রী মেরি মিলবেন মোদির অর্জনকে ‘ভারতীয় স্বপ্ন’ হিসেবে বর্ণনা করে তার নেতৃত্বের প্রশংসা করেন এবং ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে মোদির ভূমিকার কথা উল্লেখ করেন।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ