ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

​‎চার বিশ্ববিদ্যালয়ে ৫ প্রো-ভিসি নিয়োগ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১০-০৬-২০২৬ ০১:৩৬:৪৩ অপরাহ্ন
আপডেট সময় : ১০-০৬-২০২৬ ০১:৩৭:৩৬ অপরাহ্ন
​‎চার বিশ্ববিদ্যালয়ে ৫ প্রো-ভিসি নিয়োগ
‎জাতীয়, চট্টগ্রাম, নোয়াখালী, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে পাঁচজন প্রো-ভিসি নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (১০ জুন) সকালে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ এসব নিয়োগের বিষয় জানিয়েছে। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ তাঁদের নিয়োগ দিয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।

‎প্রজ্ঞাপন থেকে জানা যায়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ আলী জিন্নাহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (একাডেমিক) হিসেবে বিশ্ববিদ্যালয়টির বনবিদ্যা ও পরিবেশবিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. মোহাম্মদ আল আমিন, একই বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) বিশ্ববিদ্যালয়টির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও বর্তমানে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াস সিদ্দিকী, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি হিসেবে বিশ্ববিদ্যালয়টির ফার্মেসি বিভাগের ডিন ড. মুহাম্মদ শফিকুল ইসলামকে নিয়োগ দিয়েছে সরকার।

এ ছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (একাডেমিক) মোহাম্মাদ শামীম উদ্দিন খান, একই বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) ড. কামাল উদ্দিন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ড. মোহাম্মদ রেজুয়ানুল হককে অব্যাহতিপূর্বক মূল পদে যোগদানের জন্য বলা হয়েছে।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ