ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

​শিল্প মন্ত্রণালয়ের সচিব হলেন আব্দুন নাসের খান

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৯-০৬-২০২৬ ০৬:২৬:২৩ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-০৬-২০২৬ ০৬:২৬:২৩ অপরাহ্ন
​শিল্প মন্ত্রণালয়ের সচিব হলেন আব্দুন নাসের খান ​ছবি: সংগৃহীত
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানকে শিল্প মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করেছে সরকার।

মঙ্গলবার (৯ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, আব্দুন নাসের খান বর্তমানে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। নতুন আদেশ কার্যকর হওয়ার পর তিনি শিল্প মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব গ্রহণ করবেন।

সরকারি প্রশাসনে এই বদলির মাধ্যমে তাকে শিল্প মন্ত্রণালয়ের শীর্ষ প্রশাসনিক দায়িত্বে নিয়োগ দেওয়া হলো।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ