ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

​আট লাখ ৩৯ হাজার কোটি টাকার ‘ছায়া বাজেট’ দিল জামায়াত

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৯-০৬-২০২৬ ০৬:২৩:২৪ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-০৬-২০২৬ ০৬:২৩:২৪ অপরাহ্ন
​আট লাখ ৩৯ হাজার কোটি টাকার ‘ছায়া বাজেট’ দিল জামায়াত ​সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার ‘ছায়া বাজেট প্রস্তাবনা’ দিয়েছে। প্রস্তাবিত বাজেটে ঘাটতির পরিমাণ ধরা হয়েছে ১ লাখ ৭৩ হাজার ৫৭৯ কোটি টাকা।

মঙ্গলবার (৯ জুন) রাজধানীর মগবাজারে আয়োজিত অনুষ্ঠানে দলের আমির ডা. শফিকুর রহমান এ ছায়া বাজেট উপস্থাপন করেন।

তিনি বলেন, বাজেট জনগণের জন্য হওয়া উচিত, কোনো দলের জন্য নয়। সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত না হলে বাস্তবায়নযোগ্য বাজেট করা কঠিন হয়ে পড়ে।

ডা. শফিকুর রহমান আরও অভিযোগ করেন, রাজনৈতিক প্রক্রিয়ায় জনগণের আস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বিভিন্ন খাতে রাজনৈতিক হস্তক্ষেপ বাড়ছে।

তিনি বাজেট বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে বলেন, শেষ সময়ের দিকে দ্রুত কাজ সম্পন্ন করার প্রবণতা অনেক সময় প্রকৃত উন্নয়ন নয়, বরং অপচয় ও অনিয়মের ঝুঁকি তৈরি করে।

তিনি আরও প্রস্তাব করেন, অর্থবছরের সময়সূচি ক্যালেন্ডার বছরের সঙ্গে মিলিয়ে নেওয়া হলে উন্নয়ন কার্যক্রম আরও বাস্তবসম্মতভাবে পরিচালনা করা সম্ভব হবে।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ