ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কলাপাড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৯-০৬-২০২৬ ০৪:২০:৩০ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-০৬-২০২৬ ০৪:২০:৩০ অপরাহ্ন
কলাপাড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ফোকাস বাংলা নিউজ
পটুয়াখালীর কলাপাড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় পটুয়াখালীর আযোজনে মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রতিযোগিতায় মোট ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। কলাপাড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হয় এই বিতর্ক প্রতিযোগিতা।

উদ্বোধনী ও সমাপনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি অমল মুখার্জী। প্রধান অতিথি ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো: মনিরুজ্জামান খান। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মেজবাহউদ্দিন মাননু। বিতর্ক প্রতিযোগিতায় মডারেটর ছিলেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোস্তফা জামান সুজন ও জাহানারা খানম। 

চুড়ান্ত প্রতিযোগিতায় কাছেম আলী খান রেসিডেন্সিয়াল স্কুল চ্যাম্পিয়ন এবং লালুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয় দল রানার্সআপ হয়। বিজয়ী ও বিজিতদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেসক্লাব সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু, অবসরপ্রাপ্ত শিক্ষক নমিতা রাণী দত্ত। এসময় কলাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শাহ সুজাউদ্দিন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান সুজন, নজরুল ইসলাম, মো: আল-ইমরানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ উপস্থিত ছিলেন। বিতর্ক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন শিক্ষার্থী সালসাবিল রাইয়্যান। বিজয়ীদেরকে সনদ প্রদান করা হয়। সকল অংশগ্রহণকারীদের দুদকের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। 

এছাড়াও যে ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় টিয়াখালী কেআই ইসলাম মাধ্যমিক বিদ্যালয়, খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়, খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়, খেপুপাড়া নেছারুদ্দিন কামিল মাদ্রাসা, পাখিমারা প্রফুল্ল ভৌমিক মাধ্যমিক বিদ্যালয় ও কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। প্রাণবন্ত এই বিতর্ক প্রতিযোগিতায় ২৪ অংশগ্রহণকারী শিক্ষার্থীর মধ্যে ২৩জন ছাত্রী এবং একমাত্র ছাত্র ছিলেন মেশকাত।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 

 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ