ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নাগরিক নিহত

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৯-০৬-২০২৬ ০৩:০০:২৫ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-০৬-২০২৬ ০৩:২৯:২৭ অপরাহ্ন
নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নাগরিক নিহত ছবি : সংগৃহীত
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ঘুমধুমের রেজুআমতলী সীমান্তে মাইন বিস্ফোরণে আব্দুল খালেক নামে এক রোহিঙ্গা নাগরিক নিহত হয়েছেন।

মঙ্গলবার (৯ জুন) সকাল ৯টার দিকে আন্তর্জাতিক সীমান্ত পিলার ৪০ পাশে বাগানে কাজ করার সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক।

নিহত খালেক উখিয়ার কুতুপালং ক্যাম্প-১ এর সি ব্লকের বাসিন্দা আনু মিয়ার ছেলে। তিনি সেখানে বাগানে কাজ করতে গিয়েছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, মঙ্গলবার সকাল ৯টার দিকে সীমান্ত পিলার ৪০ এর পশ্চিমে ৭০০ গজের মধ্যে কাজ করছিলেন খালেক। এসময় ল্যান্ড মাইন বিস্ফোরণে গুরুতর আহত হয়। এতে তার বাম পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং ডান পায়ে গুরুতর জখম হয়। তাকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নেয়া হয়। সেখানে দুপুরে ১২টার দিকে তার মৃত্যু হয়।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 

 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ