ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কৃষকের আশার আলো পদ্মা ব্যারাজ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৯-০৬-২০২৬ ০১:২৫:২০ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-০৬-২০২৬ ০১:২৫:২০ অপরাহ্ন
কৃষকের আশার আলো পদ্মা ব্যারাজ ফাইল ছবি
পদ্মার ভয়াল ভাঙনে প্রতিবছরই বসতভিটা হারান নদীপাড়ের মানুষ। নদীগর্ভে বিলীন হয় ফসলি জমি, বাজার ও বিভিন্ন স্থাপনা। আবার শুষ্ক মৌসুমে পানির অভাবে দেখা দেয় তীব্র সংকট, যা ব্যাহত করে কৃষিকাজ ও সেচ কার্যক্রম। জীবনের এই দীর্ঘস্থায়ী অনিশ্চয়তা থেকে মুক্তির নতুন আশায় বুক বাঁধছেন পদ্মাপারের বাসিন্দারা। তাদের প্রত্যাশা, ব্যারেজ নির্মিত হলে পানির প্রবাহ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে, কমে আসবে নদীভাঙন এবং দূর হবে শুষ্ক মৌসুমের পানি সংকট।

এতে সেচব্যবস্থার উন্নয়নের পাশাপাশি কৃষি উৎপাদন বাড়বে এবং স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক গতি সঞ্চার হবে বলে আশা করছেন তারা।

পদ্মাপারের কৃষিজীবীরা বলছেন, পদ্মা ব্যারেজ নির্মিত হলে এলাকার সার্বিক উন্নয়ন ঘটবে এবং এটি স্থানীয়দের জন্য গর্বের বিষয় হয়ে উঠবে। ব্যারেজ চালু হলে বন্যা ব্যবস্থাপনায় ইতিবাচক প্রভাব পড়বে। নদীর পানি নিয়ন্ত্রণ করা গেলে একদিকে ক্ষয়ক্ষতি হলেও অন্য এলাকা তুলনামূলক নিরাপদ থাকবে, ফলে সামগ্রিক ক্ষতির পরিমাণ কমে আসবে।

কৃষকদের আশা, নদীতে সারা বছর পর্যাপ্ত পানি থাকলে সেচ সুবিধা বাড়বে, কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং মাছ আহরণও সহজ হবে। এতে স্থানীয় মানুষের আয়-রোজগারের নতুন সুযোগ সৃষ্টি হবে। এছাড়া পদ্মা ব্যারেজ বাস্তবায়িত হলে এটি পর্যটকদেরও আকৃষ্ট করবে। তাদের বিশ্বাস, প্রকল্পকে কেন্দ্র করে এলাকায় বিনোদনকেন্দ্রসহ বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ড গড়ে উঠবে, যা স্থানীয় অর্থনীতিতে নতুন গতি যোগ করবে।

এই প্রায় ৩৫ হাজার কোটি টাকার ব্যারেজটি রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুরে নির্মিত হবে। নকশা প্রণয়ন আর ভূমি অধিগ্রহণ শেষে মূল কাজ শুরু হতে কিছুটা সময় সময় লাগবে জানালেন নির্বাহী কর্মকর্তা।

রাজবাড়ী পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. তাজমিনুর রহমান মোবাইল ফোনে জানান, যে কাজগুলো প্রাথমিক ভাবে নির্ধারিত আছে সেই কাজগুলো আপাতত হবে। এগুলো করতে সময় লাগবে কেননা ইন্টারন্যাশনাল টেন্ডার করতে হবে। টেন্ডার পাশের পর প্রকল্পের মূল কাজ শুরু হতে অনেকটা সময় চলে যাবে। প্রকল্প বাস্তবায়ন হলে বদলে যেতে পারে দক্ষিণ পশ্চিমাঞ্চলের জীবনযাত্রা এবং অর্থনীতির চিত্র তাই দ্রুত কাজ শুরুর আশা সংশ্লিষ্টদের।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 

 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ