চকরিয়া
‘পাচারের জন্য রাখা’ একাধিক বন্যপ্রাণী উদ্ধার, একজন গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৯-০৬-২০২৬ ১১:৫৯:৪৩ পূর্বাহ্ন
আপডেট সময় :
০৯-০৬-২০২৬ ১২:৩৪:১৪ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
কক্সবাজারের চকরিয়া থেকে ‘পাচারের জন্য রাখা’ একটি হনুমান ও ১২টি কচ্ছপ উদ্ধার করার কথা জানিয়েছে বন বিভাগ।
সোমবার (৮ জুন) রাতে ভাঙারমুখ বাজার এলাকা থেকে এসব প্রাণী উদ্ধারের পাশাপাশি একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ৪০ বছর বয়সি হাদিস উর রহমান ঢাকার মিরপুর এলাকার সুলতান মিয়ার ছেলে। পাচারের জন্য বন্যপ্রাণী সংগ্রহ করতে তিনি চকরিয়া এসেছিলেন।
অভিযানে নেতৃত্বদানকারী চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জের কর্মকর্তা মো. আনিসুজ্জামান শেখ গণমাধ্যমকে বলেন, “চকরিয়া এলাকায় পাচারের জন্য কিছু বন্যপ্রাণী রাখা হয়েছে—এমন তথ্যের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। অভিযানে একটি হনুমান ও ১২টি কচ্ছপ উদ্ধার করা হয়েছে।
“প্রাথমিকভাবে যে তথ্য পেয়েছি, তাতে ধারণা করছি গ্রেপ্তার হাদিস উর রহমান আন্তর্জাতিক পাচারকারী চক্রের সদস্য। এখান থেকে ঢাকায় এসব বন্যপ্রাণী নিয়ে অন্য কোনো দেশে পাচার করার উদ্দেশ্য ছিল।”
উদ্ধার হওয়া এসব বন্যপ্রাণী পার্বত্য চট্টগ্রামের কোনো বনাঞ্চল থেকে সংগ্রহ করা বলে ধারণা করছেন চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জের কর্মকর্তা আনিসুজ্জামান শেখ।
এ ঘটনায় হাদিস উর রহমানের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে বলে জানান আনিসুজ্জামান।
বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স