ঢাকা , সোমবার, ০৮ জুন ২০২৬ , ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

​একদিনের মাথায় পদত্যাগ করলেন বিসিবির নতুন পরিচালক

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৮-০৬-২০২৬ ০৭:৪৪:০৭ অপরাহ্ন
আপডেট সময় : ০৮-০৬-২০২৬ ০৭:৪৪:০৭ অপরাহ্ন
​একদিনের মাথায় পদত্যাগ করলেন বিসিবির নতুন পরিচালক
রোববার (৭ জুন) অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনে রাজশাহী অঞ্চল থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছিলেন মীর শাকরুল আলম সীমান্ত। তবে নির্বাচিত হওয়ার মাত্র একদিনের মধ্যেই অর্থাৎ আজ তিনি পদত্যাগ করেছেন।

সোমবার (৮ জুন) তিনি বিসিবি সভাপতি বরাবর আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। 

পদত্যাগপত্রে সীমান্ত উল্লেখ করেন, ব্যক্তিগত ও পারিবারিক ব্যবসা-বাণিজ্যের গুরুত্বপূর্ণ দায়িত্ব বর্তমানে তার ওপর ন্যস্ত থাকায় বিসিবির মতো একটি জাতীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে পরিচালকের দায়িত্ব যথাযথভাবে পালন করা তার পক্ষে সম্ভব নয়। দায়িত্বশীলতার জায়গা থেকে এবং প্রতিষ্ঠানের স্বার্থ বিবেচনায় তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান।

তিনি আরও বলেন, তার পিতা সরকারের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি হওয়ায় পারিবারিক ব্যবসা পরিচালনায় তাকে বেশি সময় দিতে হচ্ছে। এ কারণে বিসিবি পরিচালকের দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না।

উল্লেখ্য, রাজশাহী অঞ্চল থেকে একক প্রার্থী হওয়ায় মীর শাকরুল আলম সীমান্ত বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক নির্বাচিত হন। তবে নির্বাচনের আগেই তিনি দায়িত্ব পালন না করার ইচ্ছার কথা জানিয়েছিলেন। নির্বাচিত হওয়ার একদিনের মধ্যেই তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিলেন।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ