ঢাকা , সোমবার, ০৮ জুন ২০২৬ , ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

​ওয়াসার পানি শোধনাগার পরিদর্শন

মেঘনা নদীর পানি হবে ঢাকার ভরসা: মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৮-০৬-২০২৬ ০২:২১:৩১ অপরাহ্ন
আপডেট সময় : ০৮-০৬-২০২৬ ০২:২১:৩১ অপরাহ্ন
মেঘনা নদীর পানি হবে ঢাকার ভরসা: মির্জা ফখরুল ​ছবি: সংগৃহীত
মেঘনা নদীর পানি শোধন করে ঢাকায় সরবরাহের মাধ্যমে ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমানো হবে বলে জানিয়েছেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘এ নদীর পানি হবে ঢাকার ভরসা।’

সোমবার (৮ জুন) সকাল ১০টার দিকে নারায়ণগঞ্জে ওয়াসার পানি শোধনাগার প্রকল্প পরিদর্শন করে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

মির্জা ফখরুল বলেন, ‘মেঘনা নদীর পানি শোধন করে ঢাকায় সরবরাহের মাধ্যমে ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমানোই এ প্রকল্পের মূল লক্ষ্য।’

তিনি বলেন, ‘এ প্রকল্পের আওতায় নির্মিত হয়েছে নদীতে পানি গ্রহণ কেন্দ্র, কাঁচা পানি পরিবহন লাইন, ৫০ কোটি লিটার দৈনিক সক্ষমতার পানি শোধনাগার এবং শোধিত পানি সরবরাহের ট্রান্সমিশন নেটওয়ার্ক। বাস্তবায়িত এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১০ হাজার কোটি টাকা।’

তিনি আরও বলেন, ‘শোধনাগারের মূল অবকাঠামোর প্রায় ৯৮ শতাংশ কাজ শেষ হয়েছে। আগামী এক বছরের মধ্যে প্রকল্পটি চালুর ব্যবস্থা করা হবে।’

মন্ত্রী প্রকল্পটি পরিদর্শনে করেন এবং ঘুরে ঘুরে দেখেন।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ